এবার দক্ষিণ কোরিয়ায় পোকেমন গো

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫
বিতর্কের মাঝেই দক্ষিণ কোরিয়ায় অবমুক্ত হলো আলোচিত গেমস পোকেমন গো। বার্তা সংস্থা রয়টার্সের মতে, পোকেমন গো এর কারণে নিরাপত্তা আশঙ্কায় ছিলো গুগল ম্যাপ।
দক্ষিণ কোরিয়ায় গুগল ম্যাপের ব্যবহার খুবই সীমিত।  নিনটেনডো ও নিয়ানটিক ল্যাবস এর তৈরি গেমসটিকে মোবাইল গেমসের বিপ্লব মনে করা হয়। এক্ষেত্রে খেলোয়াড়কে হেটে হেটে খেলতে হয়।
 
গত জুলােইয়ে মুক্তি পাওয়ার পর সারাবিশ্বে আলোড়ন তুলে গেমসটি। এখন পর্যন্ত ৫০ কোটিবার ডাউনলোড করা হয়েছে পকেমন গো। তবে বিগত কয়েকমাসে এর জনপ্রিয়তায় ভাটা পড়েছে।
 
তবে গেমস বিশেষজ্ঞ জ্যাক কেন্ট বলেন, দক্ষিণ কোরিয়া গেমসের অনেক বড় বাজার। দেশটিতে গেমসের অবমুক্তকরণে জনপ্রিয়তা বাড়বে বলে মনে করেন তিনি। বিবিসি
 
ইত্তেফাক/এমএইচ