চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় শর্ট সার্কিটের কারণে সৃষ্ট আগুনে এক মুরগি খামারির এক হাজার মুরগি পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত মুরগি খামারির নাম মোন্তাজ আলী। উপজেলার ওসমানপুর গ্রামের মৃত মোতালেব আলীর ছেলে।
মোন্তাজ জানিয়েছেন, আজ ২৪ জানুয়ারি ভোরে তার মুরগি খামারের শেডঘরে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুন লাগে। আগুনে খামারের সমস্ত মুরগি পুড়ে ভস্মিভূত হয়েছে। খামারি ১৫ দিন পূর্বে এক হাজার মুরগির বাচ্চা উঠিয়েছিলেন বলে জানিয়েছেন।
ইত্তেফাক/এএন
