সুনামগঞ্জে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি-মানববন্ধন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:৩৩
‘মাদক মুক্ত সমাজ ও জাতি গঠনই আমাদের লক্ষ্য’ এই স্লোগানে সুনামগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের সামনে থেকে মাদক বিরোধী র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে গিয়ে মানববন্ধনে এসে মিলিত হয়।
 
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র উপ-অধিনায়ক মেজর মাহবুব আলম, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অতিরিক্ত পরিচালক জাফর উল্লাহ কাজল, অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, গ্রামীণ জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান জামিল চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, জেলা সমাজসেবার উপ-পরিচালক খাঁন মোতাহের হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিচালক রাকিব হোসেন ভুইয়া, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. হারুন অর রশীদ চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কর্মকর্তা সোয়েভ আহমদ চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন প্রমুখ।
 
র‌্যালি শেষে শহরের সকল স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন একসঙ্গে ‘মাদককে না বলি’ এই শপথ নেন। 
 
ইত্তেফাক/এমআই