কেরাণীগঞ্জে কিশোরী গণধর্ষণের শিকার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:৫৮
ঢাকার কেরানীগঞ্জে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী।
 
সোমবার দিবাগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
 
মঙ্গলবার সকালে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় মো. খলিল (২৫), মো. শাওন (২৭) এবং মো. ইমন হোসেন (৩৪) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
 
কিশোরী ও পরিবার সূত্রে জানা গেছে, ওই কিশোরী পরিবারের সঙ্গে রাগ করে সোমবার সন্ধ্যায় ডিএমপির কদমতলী থানার ঢাকা ম্যাচ ফ্যাক্টরি বস্তি থেকে বের হয়ে যায়। সে হাঁটতে হাঁটতে কেরানীগঞ্জে চলে গেলে খলিল ও শাওন নামে দু্ইজন তাকে হাসনাবাদ হাউজিং এলাকায় তুলে নিয়ে যায়। সেখানে একটি বন্ধ ঘরে ওই দুইজন এবং ইমন নামে অপর একজন তাকে পালাক্রমে ধর্ষণ করে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইকুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. কামাল হোসেন বলেন, ‘বিষয়টি আমরা টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার এবং তাদের আটক করি। দুপুরে তাদের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ