বাঘায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর জরিমানা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:৪৫
রাজশাহীর বাঘায় ভ্রাম্যমান আদালতে ৫ জন ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার আইনের ম্যাজিস্ট্রেট বিশেষ অভিযান পরিচালনার মধ্য দিয়ে এসব জরিমানা আদায় করেন। এ সময় বাজার এলাকার অন্যান্য দোকান দ্রুত বন্ধ করে দেয়ার দৃশ্য চোখে পড়ে। 
 
আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বেশ কিছু অসাধু ব্যবসায়ীরা ওজনে কম দেওয়াসহ মেয়াদ উত্তীর্ণ খাবার ও অনুমোদন বিহীন খাবার বাজারজাত করছে। আর এ কারণে মঙ্গলবার দুপুরে আকস্মিক রাজশাহী জেলা ভোক্তা অধিকার আইনের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বাঘায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
 
এই অভিযানে তিনি বাঘা বাস টার্মিনাল এলাকায় শ্রী দিজেন শাহার মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে ২ হাজার টাকা, সুজন এর দোকানে মাছের ওজন কম দেয়ার অভিযোগে ৫০০ টাকা, উজ্জ্বলের বিস্কুট ফ্যাক্টরি (বেকারি)’র অনুমোদন না থাকায় ৫ হাজার টাকা, মহন শাহার মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ খাবার (ফুট) রাখার দায়ে ৩ হাজার টাকা এবং মেডিসিন কর্নারে স্যামফুল ওষুধ রাখার জন্য ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় তার তার সঙ্গে উপস্থিত ছিলেন- বাঘা স্বাস্থ্য কেন্দ্রের ফুড কর্মকর্তা আব্দুল হানান ও বাঘা থানা পুলিশ ফোর্স। 
 
ইত্তেফাক/এমআই