নাগরপুরে অগ্নিকাণ্ডে ৭ বাড়ি পুড়ে গেছে

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:০১
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ সাতটি বাড়ি পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নেভানোর সময় পাশের একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার আটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জনায়, আটাপাড়া গ্রামের মো. হুরমুজ আলীর রান্নাঘরের চুলার ছাই থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে হুরমুজ আলীর বাড়িসহ প্রতিবেশী মো. ময়নাল হক, মোসা. ফিরোজা বেগম, মোসা. কমেলা বেগম, মো. ওয়াজেদ আলী, ও মো. মফেল উদ্দিনের বাড়িতে ছড়িয়ে পড়ে।
 
উপজেলা ফায়ার সাভির্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে এরই মধ্যে ছয়টি পরিবারের নগদ টাকাসহ সাতটি টিনের ঘর আগুনের ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে পাশের শাহাদত মোল্লা ও আকবর আলীর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এতে আটটি পরিবারের প্রায় ১০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে।
 
ভারড়া ইউনিয়েনের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ছয়টি পরিবারের ঘরবাড়ি পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ