তাড়াশে শিশু ধর্ষণের ঘটনার ২০দিন পর মামলা

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:২০

তাড়াশে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনার ২০দিন পর ৩ জনকে আসামী করে তাড়াশ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তাড়াশে চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে।

থানায় মামলা ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া তেলিপাড়া গ্রামের খান মাহমুদ প্রামানিকের বখাটে ছেলে শাহাদত হোসেন (২৭) গত ৪ জানুয়ারী প্রতিবেশী মসলেম উদ্দিনের ৬ বছরের শিশু ছেলে সাগরকে ফুসলিয়ে পার্শ্ববতী শ্যালো মেশিনের ঘরে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার পিতা-মাতার নিকট ঘটনাটি জানালে চারিদিকে হৈ চৈ পড়ে যায়। প্রভাবশালী খান মাহমুদ বিষয়টি ধামাচাপা দিতে দেন-দরবার শুরু করে। এক পর্যায়ে টাকার লোভ দেখিয়ে মামলার বাদীকে মামলা করা থেকে বিরত রাখার চেষ্ঠা করে। শুরু হয় টাকার দেন দরবার। অবশেষে কাংখিত টাকা না পেয়ে গতকাল মঙ্গলবার শিশুর মাতা ছামেনা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় ৩জনকে আসামী করে মামলা দায়ের করেছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় চারিদিকে হৈ-চৈ পড়ে গেছে। বিষয়টি ধাপতেতুলিয়া গ্রামসহ তাড়াশের সর্বত্র টক অবদা টাউনের পরিনত হয়েছে।

ইত্তেফাক/এএন