সুন্দরগঞ্জে অটোবাইকের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫৫
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অটোবাইকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক একটায় উপজেলার কচিম বাজার গ্রামের দেলোওয়ার হোসেনের ছেলে খোকন মিয়া (২২) কচিম বাজার-সীচা সড়ক ধরে বোরো ধানের চারা নিয়ে জমিতে রোপন করার জন্য যাচ্ছিলেন। এ সময় শহীদুল ইসলাম প্রামানিকের বাড়ির অদূরে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা অটোবাইক তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে যায়। পরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  বলেন,  ‘খোঁজখবর নেয়া হচ্ছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ