সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হোটেল-রেস্তোরা, বেকারীসহ ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাউয়াবাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পঁচা-বাসী খাবার পরিবেশন করার অপরাধে বাজারের রাজা রেস্তোরা থেকে ৩০হাজার, খান রেস্তোরা থেকে ৮০ হাজার, তাহমিদ রেষ্টুরেন্ট থেকে ৪৫ হাজার, পিংকি রেষ্টুরেন্ট থেকে ৮০ হাজার, জননী রেষ্টুরেন্ট থেকে ৫ হাজার এবং খাদ্যে রাসায়নিক রং মেশানোর অপরাধে হাবিব বেকারী থেকে ৪০ হাজার, মেঘনা বেকারী থেকে ২০ হাজার ও জনতা বেকারী থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএন
