সিলেট নগরীর হাওয়াপাড়ায় একটি বাড়ির বর্ধিতাংশ ভাঙতে গিয়ে মো. শাহাব উদ্দিন (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ ও জনৈক রুমান আহমদ। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
হাওয়াপাড়া দিশারী আবাসিক এলাকার ৭৪/১নং বাড়ির বাসিন্দা মো. মনোয়ার হোসেনের সঙ্গে তার চাচাত ভাই মো. ফারুক হোসেনের বাড়ির বর্ধিত অংশ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। মঙ্গলবার দুপুরে ঐ বিরোধ মিমাংসার জন্য সালিশ শেষে বাড়ির ঐ অংশ ভাঙার কাজ শুরু হয়। এ সময় ছাদ ধসে পড়ে শ্রমিক শাহাব উদ্দিন, রুমান আহমদ ও কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ আহত হন।
শাহাব উদ্দিনকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এএন
