রাণীনগরে চার্জার ভ্যান উল্টে নিহত ১

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৯:১৪
নওগাঁর রাণীনগর উপজেলায় চার্জার ভ্যান উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুই নারী ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
মঙ্গলবার দুপুরে উপজেলাধীন রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতির পুল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নার্গিস বিবি (৩২) উপজেলার চককুতুব গ্রামের নূর ইসলামের স্ত্রী। আহতরা হলেন, দরিয়াপুর গ্রামের হোসেন আলীর স্ত্রী জবা বিবি (৩২) ও চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ফুরতন বিবি (৮০)।
 
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ