খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে এখন খাদ্য নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এ নিরাপত্তা বলয় তৈরিতে সরকার খাদ্যবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জ সদরের কাটাখালি বাজারে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের অর্থায়নে ১ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে নিজস্ব জমিতে ভবনটি নির্মিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, খাদ্য সচিব মো. কায়কোবাদ হোসেন, অতিরিক্ত সচিব আতাউর রহমান, খাদ্য অধিদপ্তরের পরিচালক বদরুল হাসান প্রমুখ।
ইত্তেফাক/এএম।
