গোপালগঞ্জের কাশিয়ানীতে রত্না বেগম (২৫)নামে এক গৃহবধুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার রবাশুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বামীর নাম মাফিকুর শেখ। নিহত গৃহবধুর ১১ বছর বয়সের একটি সন্তান রয়েছে। হত্যাকাণ্ডের সময় ঐ শিশুটি ছাড়া আর কেউ বাড়িতে ছিল না।
নিহতের স্বামী মাফিকুর রাত ১০টার দিকে বাড়িতে এসে স্ত্রীর মৃতদেহ দেখতে পেয়ে লোকজনকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এব্যাপারে কাশিয়ানী থানায় হত্যা মামলা হয়েছে এবং নিহতের স্বামী ও সৎ ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ এ কে এম আলী নূর হোসেন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী মাফিকুর, তার আগের স্ত্রী ও সৎ ছেলেসহ ৫জনকে আসামী করে একটি হত্যা মামলা রুজু হয়েছে। স্বামী মাফিকুর ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/এএন
