গাংনী উপজেলায় ২০১৬-১৭ অর্থ বছরে গ্রামীণ রাস্তায় কমবেশি ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু কালভার্ট নির্মাণ প্রকল্পের লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটার সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প বাস্তবায়ন কল্পে ঠিকাদারদের উপস্থিতিতে লটারি ড্র এর মাধ্যমে ১০ টি প্রকল্পের প্রায় ২ কোটি টাকার বরাদ্দের ঠিকাদার বাছাই করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফ-উজ-জামান এর পরামর্শে ও বলিষ্ঠ ভূমিকায় স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করতে এবার লটারির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের জন্য ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। লটারি কার্যক্রম পরিচালনা করার সময় উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলিপ কুমার সেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌর সভার প্যানেল মেয়র নবীরউদ্দীন, গাংনী থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান, প্রকল্প অফিসের প্রকৌশলী জামিল হোসেন ও অফিস সহকারী রেজা আহমেদ উপস্থিত ছিলেন। এসময় গাংনী ,মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের প্রায় ৫০ জন ঠিকাদার উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এসএস
