তাড়াশে শিশু বলৎকারের ঘটনার ২০দিন পর থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবার ৩ জনকে আসামি করে শিশুটির মা ছামেনা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া গ্রামের দরিদ্র কৃষকে শিশু পুত্র সাগরকে চলতি মাসের ৪ তারিখ বুধবার বিকেলে একই গ্রামের প্রভাবশালী খান মাহমুদের ছেলে শাহাদৎ হোসেন (৩৫) বাড়ির পাশের সেচ পাম্পের ঘরে নিয়ে বলৎকার করে। পরে সাগর বাড়িতে ফিরে তার মা-বাবার কাছে সব বলে দেয়। ওই সময় থেকে প্রভাবশালীরা সাগরের পরিবারকে হুমকির মুখে রেখে এবং টাকার লোভ দেখিয়ে স্থানীয়ভাবে বিষয়টি ধামাচাপা দেয়ায় চেষ্টা করে আসছিল। অবশেষে এসব কিছুর তোয়াক্কা না করে মঙ্গলবার সাগরের মা ছামেনা খাতুন বাদী হয়ে তাড়াশ থানায় বলৎকারকারীসহ আরো ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ বিষয়ে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, বলৎকারের ঘটনায় মামলা হয়েছে। শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরএ
