বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্ত থেকে ৯ বাংলাদেশী নারী ও পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বিকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জেরিনা (৩২),ইজাজুল (২০),সুমন (২৫),সেলিনা (২৪),কোহিনুর (২৫),সোহেল (২৭),কাজল(২০),আব্দুর রব (৪০) এবং কোহিনুর(৫৬)।
আটককৃতদের বাড়ি নড়াইল, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
৪৯ বিজিবির রঘুনাথপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মতিন জানান, আটক বাংলাদেশী ৯ নারী-পুরুষকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/এএন
