কাহারোলে শনিবার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:২০
দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্তকরণের লক্ষে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে।
 
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ হল রুমে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে। প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের লক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়  চলতি বছরের ১৯ জানুয়ারি বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি গঠন করেছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি হিসেবে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপি, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. আব্দুস সালাম, জেলা কমান্ডার বা তার প্রতিনিধি সদস্য জেলা ইউনিটের কার্য নির্বাহী সদস্য মো. আব্দুল মালেক সরকার, উপজেলা কমান্ডার সদস্য কাহারোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পুরন চন্দ্র রায়, মুবিম এর প্রতিনিধি সদস্য প্রভাষ চন্দ্র রায়, জামুকা প্রতিনিধি সদস্য মো. সফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সদস্য সচিব হিসেবে মুক্তিযোদ্ধা দায়িত্ব পালন করবেন।
 
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা তার কার্যালয়ে স্থানীয় সংবাদ কর্মীদের জানান, প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের লক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট-বাজার এবং গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করাসহ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রেগুলোর ওয়েব পোর্টালের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি