খালিয়াজুরীতে প্রসূতি মায়ের মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:৩৭

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের কাচারীহাটী গ্রামে বুধবার ভোরে প্রসবকালীন জটিলতায় শরীফা আক্তারের (৩৫) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আলম মিয়ার স্ত্রী।

জানা গেছে, জেলার খালিয়াজুরীর কাচারীহাটী গ্রামের শরীফা আক্তারের গতকাল বুধবার প্রসব বেদনা দেখা দেয়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তৌহিদ বিন আশরাফ বলেন, অজ্ঞতা ও রক্ত শূন্যতার কারণে ওই নারী মারা গেছেন।

ইত্তেফাক/এএন/ইউবি