ঘোড়াঘাটে আদিবাসী নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:১২

দিনাজপুরের ঘোড়াঘাটে শেফালী হেব্রম (৩৪) নামের এক আদিবাসী নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের রঘুনাথপুর (জাম্বুনা) গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা শেফালীকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর বাড়ি থেকে বিশ গজ দূরে হত্যাকারীরা লাশ ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা সকালে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে সুরতহালের জন্য পাঠায়।

লাশের সুরতহাল অনুযায়ী নিহতের গলায় চাদর পেঁচানো ছিল। এছাড়াও বাম কানের পাশে, চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনায় নিহত শেফালীর ভাই নরেশ হেব্রম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/এএন/ইউবি