ফুলপুরে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৮:২০
ময়মনসিংহের ফুলপুর উপজেলার শিলপুর গ্রামের জঙ্গল থেকে হারুন অর রশিদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
জানা যায়, বুধবার উপজেলার শিলপুর গ্রামের বিল্লাল হোসেন ফকিরের বাড়ি সংলগ্ন জঙ্গলে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। লাশটি একই গ্রামের আব্দুল গনি শেখের ছেলে বলে শনাক্ত হয়। হারুন অর রশিদ মঙ্গলবার রাত ১০টার দিকে ইরি-বোরো জমিতে পানি দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশের গলায় কালো দাগ রয়েছে।
 
পুলিশের ধারণা, হারুন অর রশিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি