চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ এর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভায় মাদককে লাল কার্ড দেখানো হয়েছে।
মঙ্গলবার মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মাদককে লাল কার্ড দেখিয়ে জীবনে কখনো মাদক সেবন না করার শপথ নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে এবং মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মাহ্ফুজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, ওসি মো. কুতুব উদ্দিন, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান প্রমুখ বক্তব্য রাখেন।
মাদকবিরোধী আলোচনা সভা শেষে মতলব ডিগ্রি কলেজ ও মতলব আর্দশ স্কুলের শিক্ষার্থীরা মাদককে লাল কার্ড দেখান। আর্দশ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা ও বড় হয়ে মাদক সেবন না করার শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ সময় সংগঠনটির চাঁদপুর জেলা শাখার সভাপতি অমিতা মজুমদার, সাধারণ সম্পাদক আ. সামাদ মৃধা, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ/ ইউবি
