শ্যামনগরে অস্ত্র ও গুলিসহ আটক ১

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২১:১০
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তিনটি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক মো. মহসীন আলী কালিগঞ্জ উপজেলার রহমতপুর গ্রামের শওকাত আলীর ছেলে।
 
বুধবার দুপুরে উপজেলার চুনার ব্রিজ সংলগ্ন এলাকায় (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান চালায়।
 
র‌্যাব জানায়, উপজেলার চুনার ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে তিনটি পাইপগান ও তিন রাউন্ড গুলিসহ মহসীনকে আটক করা হয়।  
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি