ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার আখাউড়া স্থলবন্দর বন্ধ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২২:০৫
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীরা উভয় দেশে যাতায়াত করতে পারবেন।
 
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার আমদানি-রফতানিকারকরা প্রজাতন্ত্র দিবসে কোনো পণ্য আমদানি না করার সিদ্ধান্ত জানিয়ে আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনকে চিঠি দেয়ায় বন্দরের কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত হয়। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার বিকালে সকল ব্যবসায়ীকে বিষয়টি জানানো হয়েছে।
 
আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ/ইউবি