কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১২:২৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা মাদ্রাসা বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানাগেছে, সকাল ৭টার দিকে চাপ্তা গ্রামের আ. খালেক কাজী (৯০) চাপ্তা বাজারের উপর দিয়ে মহাসড়ক পারাপার হচ্ছিল। এসময়  সেবাগ্রিন লাইন পরিবহনের ঢাকাগামী একটি বাস পিছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়।
 
ইত্তেফাক/এসএস