‘চিটিং মাস্টার’

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২২:৩১

 

আজ রাত ১০টায় আর টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার।

এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আখম হাসান,        নাদিয়া নদী, আরফান আহমেদ, সাজু খাদেম, এ্যানি খান, ডা. এজাজুল ইসলাম, ফারুক আহম্মেদ, মনিরা আক্তার মিঠু, আব্দুল্লাহ রানা, ওলিউল হক রুমি প্রমুখ।

পুরান ঢাকার সম্ভ্রান্ত পরিবারে একজন মোবারক আলী। তিনি বেশ টাকা পয়সার মালিক। তার উত্তরায় ৬ তলা একটা বাড়ি আছে। পুরো পরিবার নিয়ে তিনি পুরান ঢাকা থেকে উত্তরার বাড়িতে এসে ওঠেন। মোবারকের দুই মেয়ে সোনিয়া ও জিনিয়া। সোনিয়ার সাথে মোবারকের ম্যানেজার শাহাজাদার সম্পর্ক হয়। সেই সম্পর্ক প্রকাশ হলে মোবারক শাহাজাদাকে ম্যানেজার পদ থেকে বরখাস্ত করে। এমনকি শাহাজাদাকে জেল পর্যন্ত খাটতে হয়। এ কারণে পরিবারের মধ্যে বিরাট অশান্তি। ছোট মেয়ে কষ্ট করে ম্যাট্রিক পাশ করেছে।