ফেসবুকে ভার্চুয়াল রিয়েলিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিলেন হুগো বারা। খবর রয়টার্স।
হুগো বারা এর আগে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি’র নির্বাহী কর্মকর্তা ছিলেন।
হুগো বারা ফেইসবুকে যোগদানের ব্যাপারে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানের ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ অংশ হবে ভার্চুয়াল রিয়ালিটি। আর এ ভার্চুয়াল রিয়ালিটি ব্যবসায় নেতৃত্ব দেবেন হুগো বারা।
শিয়াওমি-তে সাড়ে তিন বছর দায়িত্ব পালন করেছেন হুগো। হুগোর তত্ত্বাবধানে দ্রুত সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে শিয়াওমি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।
ইত্তেফাক/এএন
