চৌগাছার পিকনিকের বাস দুর্ঘটনার কারণ জানতে জেলা প্রশাসকে চিঠি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৬:৪০
বুধবার যশোরের চৌগাছায় পিকনিকের বাস দুর্ঘটনায় শিক্ষকসহ পাঁচজন নিহতের কারণ জানতে চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যশোর জেলা প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে বলে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন সাংবাদিকদের জানিয়েছেন।
 
এদিকে নিহতের সংখ্যা বেড়ে এখন পাঁচজনে পৌঁছেছে।
 
উল্লেখ্য, বুধবার রাত নয়টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষরা দিনাজপুরের স্বপ্নপুর পিকনিকে যাবার উদ্দ্যেশ্যে রওনা হয়। স্কুল থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে খড়িঞ্চার দান বাকসের কাছে পৌঁছালে রাত সাড়ে নয়টার দিকে কথিত চালক (হলপার) মিলন বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দুটি তাল গাছে সজোরে আঘাত করে। এময় বাসটির ধাক্কায় তাল গাছ দুটি উপড়ে যায়। অন্যদিকে বাসটি দুমড়ে মুচড়ে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলে তিনজন এবং আহতদের  হাসপাতালে নেয়ার পর আরো দুইজন নিহত হন। এবং ৫০ জন আহত হন।
 
নিহতরা হলেন, গাড়ির চালক মিলন (৩৫), রামকৃষ্ণপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল ইসলাম (৫০), রামকৃষ্ণপুর গ্রামের নাসির উদ্দীনের মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী বৃষ্টি (১৩), একই গ্রামের গিয়াস উদ্দীনের মেয়ে সুমাইয়া (১৩), এবং ঘটনাস্থলে চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা মুকামতলা গ্রামের শহিদের ছেলে মিলন। এতে ৫০ জন ছাত্রী-শিক্ষক আহত হয়েছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, যশোর ২৫০ শষ্যা হাসপাতালে ছয়জন, এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
 
এদিকে উপজেলা নির্বাহী অফিসার নারর্গিস পারভিন জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা, গুরুতর আহতদের ১৫ হাজার এবং অপেক্ষাকৃত কম আহতদেরকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ