মার্কিন টেলিকম্যুনিকেশন ইক্যুয়েপমেন্ট নির্মাতা কোম্পানি কোয়ালকমের বিরুদ্ধে বেইজিং আদালতে দুটি মামলা করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। খবর রয়টার্স।
বেইজিংয়ের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি কোর্টের সূত্র দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রথম মামলাটি চিপ শিল্পে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অপেশাদার পদক্ষেপ গ্রহণ করার অভিযোগ করেছে অ্যাপল। দ্বিতীয় মামলায় লাইসেন্স অনুযায়ী ‘অপরিহার্য পেটেন্ট’ সহজে দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করা হয়েছে।
ইত্তেফাক/এএন
