ঝিনাইগাতী সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৭:০১
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার পাগলা মুখ বাজারে গান্দিগাও গ্রামের মৃত জোনায়েদের ছেলে আহাম্মেদ শরীফ (২৮) ট্রাকের ধাক্কায় নিহত হন।
 
অপর দিকে বেলা একটায় উপজেলা সদরের কৃষি ব্যাংকের সামনে মৃত কছর উদ্দিন মন্ডলের স্ত্রী ফুল খাতুন (৮০) ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানূর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পৃথক ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়েছে। লাশ দুইটি ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হবে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ