ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন সুগন্ধা ফিলিং স্টেশনের সামনে বৃহস্পতিবার বিকালে বাসের ধাক্কায় রাজীব মাতুব্ব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রাজীব উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা গ্রামের সালাম মাতুব্বরের পুত্র। এ সময় মোটরসাইকেলে থাকা অপর ২ আরোহী নাজমুল ও সুজনকে গুরুত্বর আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার উপ-পরির্দশক মহসিন জানান, ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহতদের ভাঙ্গা হাসপাতালে পাঠানো হলে রাজীব মারা যান।
ইত্তেফাক/ইউবি
