নওগাঁর ধামইরহাট উপজেলার ন্যাশনাল ফিলিং স্টেশনের তেলের ট্যাংক বিস্ফোরণে ৮ জন মারাত্মক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিকট শব্দে তেলের ট্যাংক বিস্ফোরণ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লরি থেকে তেল ফিলিং স্টেশনের ট্যাংকিতে নামানোর সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ন্যাশনাল ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী আকতার হোসেনের ছেলে মাসুম, কর্মচারী শিবচরণ, বাস ড্রাইভার বাবু, বাসের সুপার ভাইজার পান্না, শিমুল, সাইফুল, ইসরাফিল ও তওহিদ মারাত্মক আহত হন।আহতদের মধ্যে মাসুম, বাবু ও পান্নার অবস্থায় আশঙ্কাজনক।
আহতদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
