মাগুরায় আগুনে পুড়ে রাহুল (৫) নামে শিশুর মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা পৌর এলাকার পুলিশ লাইন এলাকায় অবস্থিত একটি ধানের চাতালে এই ঘটনা ঘটে ।
নিহত শিশুর পিতার নাম রবিউল ইসলাম । তিনি একজন চাতাল শ্রমিক । জানা গেছে ,মাগুরা পৌর এলাকার পুলিশ এলাকায় সাবু শরীফের ধানের চাতালে শ্রমিক হিসাবে কাজ করতো রবিউল ইসলাম ও তার স্ত্রী রেহেনা খাতুন। তারা চাতালের মধ্যে থাকতেন ।
তারা বিকালে ধান সিদ্ধ করার পর অসাবধানতা বশত চুলাটি না নিভিয়ে খোলা রেখে যান বিকালে তাদের শিশু পুত্র রাহুল খেলা করার সময় অসাবধানতা বশত উক্ত চুলায় পড়ে গুরুতর আহত হয় । তাকে আশংকাজনক অবস্থায় মাগুরা সদর আধুনিক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা: বিকাশ কুমার শিকদার মৃত ঘোষ না করেন ।
ইত্তেফাক/এসএসএ
