চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৪:২৩
 
চট্টগ্রামে দেওয়ান বাজার এলাকায় একটি মাদ্রাসার ছয়তলা ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
 
দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। তারা হলেন, আরিফ, তনিমা আফরিন, সমুদা খাতুন ও একজন অজ্ঞাত। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
 
জানাযায়, খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের চারটি গাড়ি সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
চমেক পুলিশফাড়ির এস আই জহির ইত্তেফাককে জানান, দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এসএস