গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৭:১৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা (পুরুষ) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের উপজেলার ফাঁসিতলা-কাটা নামক এলাকা থেকে শুক্রবার বেলা দেড়টার দিকে মরেদহটি উদ্ধার করা হয়। ওই অজ্ঞাত ব্যক্তির বয়স প্রায় ৪৫ থেকে ৫০ বছর। নিহত ওই ব্যক্তির পরনে কালো রংঙের হাফ প্যান্ট ও কালো রংঙের ফুলহাতা গেঞ্জি ছিল। 
 
গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহত এই ব্যক্তির মাথা ও মুখসহ শরীরের একাধিকস্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন আছে। এছাড়া তার গলা মাফলার দিয়ে পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে। 
 
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই