জাংশন বাংলাদেশের এবং ইএমকে (EMK) সেন্টারের সহযোগিতায় শুরু করেছে এন্ট্রাপ্রিনিউরশিপ রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম। বুধবার রাজধানীর ইএমকে সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্বের সূচনা হয়।
এন্ট্রাপ্রিনিউরশিপ গবেষকদের সমন্বিত প্রচেষ্টায় উদ্যোক্তাদের অনুকূলে যাবতীয় তথ্য তৈরির উদ্দেশ্যে এন্ট্রাপ্রিনিউরশিপ রিসার্চ ফেলোশিপ প্রোগ্রামের সূচনা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ফেলোশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য দেশের নানান শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুকুলে একটি গবেষণামূলক পরিবেশ তৈরি করা যা শুধু তাদেরকেই নয় বরং সম্পূর্ণ স্টার্টআপ কমিউনিটিকে সাহায্য করবে।
বক্তারা বলেন, ৮ মাসব্যাপী এই কার্যক্রম দুই ধাপে পরিচালিত হবে। প্রত্যেক পর্বে চারজন গবেষক সহ মোট আট জন অংশগ্রহণের সুবিধা পাবেন। প্রত্যেক গ্রুপকে সম্মাননা হিসেবে ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে।
গবেষণাগুলো অবশ্যই স্টার্টআপদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে এবং এই গবেষণায় জাংশনের পাশে থাকবেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষার্থীরা। নতুনের সম্ভাবনায় এবং দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তার উদ্দেশ্যে এই ফেলোশিপ প্রোগ্রামের যাত্রা শুরু।
জাংশন বাংলাদেশ উদ্ভাবক এবং উদ্যোক্তাদেরদের জন্য নানান সামাজিক, আর্থিক কার্যকলাপ এর মাধ্যমে তাদেরকে বিশ্বব্যাপী স্বীকৃতি পেতে সাহায্য করে। এই কারণে তারা বিভিন্ন ধরনের গবেষণা, মেধাসত্ত্ব অধিকার, আরএনডি বিষয়ে সার্ভিস এবং ট্রেনিং দিয়ে থাকেন।
সামাজিক উন্নয়নে প্রভাব রাখতে জাংশন বাংলাদেশে সর্বদা কাজ করে থাকে। এটি ডিনেট এর একটি উদ্যোগ এবং ডিনেট একটি সামাজিক এন্টারপ্রাইস যে ১৬ বছর ধরে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে।
অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত । রেজিস্ট্রেশন লিংক : http://junction.ventures/fellowship/
ইত্তেফাক/এমএইচ
