সাহেরা হাসান হাসপাতালের ১৭ বছর পূর্তিতে গুণীজনদের মিলনমেলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৮:০৮
মানিকগঞ্জ সদর উপজেলার অজপাড়া গাঁ চান্দাইরের  সাহেরা হাসান মেমোরিয়াল হাসপাতাল প্রাঙ্গণ শুক্রবার গুণীজনদের মিলনমেলায় পরিনত হয়েছিল।
 
হাসপাতালটির অগ্রযাত্রার ১৭ বছর পূর্তিতে হাসপাতাল প্রাঙ্গণে শতাধিক চিকিৎসক ও গুণীজনকে সন্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি এস কে সিনহা, অ্যার্টনি জেনারেল মাহবুবুল আলম, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, দুর্নীতি দমন কমিশনের  মহাপরিচালক মাইদুল ইসলাম, জাতীয় অধ্যাপক শায়লা খাতুন, বিচারপতি ওবায়দুল হাসান, সুপ্রিমকোর্টের বিচারপতি এনায়েতুর রহমান, বিচারপতি আশফাকুল কামাল, অধ্যাপক সামিনা চৌধুরী, অধ্যাপক রহিমা বেগম, কানাডিয়ান হাইকমিশনার ইয়াকুব আলী, মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান,  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবীর, নারী ও শিশু অপরাধ দমন ট্রাইব্যুনালের সিনিয়র জজ হাসিনা রওশন জাহান, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিরর সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি