চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আলমগীর (৩২) এক যুবক চাচার হাতে নিহত হয়েছেন।
নিহতের পরিবার ও আত্মীয়দের সূত্রে থেকে জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের (৩২) সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে তার চাচা এনামুল হকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা এনামুল লাঠি দিয়ে আলমগীরের মাথা আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান।
শিবঞ্জ থানার ডিউটি অফিসার এস আই মুরাদ আলী জানান, পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক/ইউবি
