রাজধানীর বনানীতে আবারো একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে ওই ভবনে আগুন লাগলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। তবে তার আগেই আগুন নিভে যায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল দুপুর পৌনে ২টার দিকে বনানী ২৭ নম্বর রোডের ৪৩ নম্বর বাসায় আগুন লাগে বলে কন্ট্রোল রুমে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যাবার জন্য রওনা দেয়। পথিমধ্যে খবর আসে আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, ছয় তলা ওই ভবনের চতুর্থ তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলে আতঙ্কিত লোকজন ভবন থেকে বেরিয়ে আসে। তবে বাড়িতে আগুন লাগার পর স্বল্প সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়।
০
