সড়ক দুর্ঘটনায় পিরোজপুর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গুরুতর আহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৫৮
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সড়ক দুর্ঘটনায় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রজিত হালদার বাবু ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মিঠু গুরুতর আহত হয়েছেন। তাদের প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া ইট ভাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। 
 
পুলিশ সূত্রে জানা গেছে, তারা প্রাইভেটকারে করে ঢাকা যাওয়ার পথে বেলা ১১টার দিকে মহাসড়কের মাজড়া ইটভাটা নামকস্থানে পৌঁছলে অপরদিক থেকে আসা কোয়ালিটি আইসক্রিমের একটি কাভার্টভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকার চালক মো. ফরিদ হোসেন (৪০) ঘটনাস্থলে নিহত হন। 
 
প্রাইভেটকারের যাত্রী পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি শুভ্রাজিত হালদার ও সাধারণ সম্পাদক মিঠুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম।