মিরপুরে পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৬:১১

কুষ্টিয়ার মিরপুর পৌরসভা এলাকার মানুষের কাছে বেওয়ারিশ কুকুর আতঙ্ক চরমে উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার (২৭ জানুয়ারী) রাত পর্যন্ত বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ডের ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

আক্রান্তদের মধ্যে বেশিরভাগ শিশু। আক্রান্তরা হলো, পৌরসভার সুলতানপুর মহল্লার রাতুল ওরফে রাব্বী (৫), খন্দকবাড়ীয়া আশ্রয়ণ প্রকল্পের নার্গিস (১৪), জুবাইদা (৮), গ্রাম মিরপুর মহল্লার বিলকিস (৩০), ইসমত আরা (৬), তাসমীন (৯), আকতার (১৫) ও রাজিয়া (৯)।

আক্রান্তরা জানায়, লাল রঙের ১টি কুকুর হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই দৌড়ে এসে তাদের কামড়ে শরীর ক্ষত-বিক্ষত করে দিয়েছে। ঘটনাটি জানাজানি হলে পৌরবাসী শিশু সন্তান অভিভাবকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের চরম সতর্কতার সঙ্গে চলাফেরা করতে দেখা গেছে।

এ বিষয়ে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার সঙ্গে আলাপ হলে তিনি বলেন, উচ্চ আদালত থেকে সনাতনী পদ্ধতিতে কুকুর নিধন বিষয়ে সম্প্রতি নিষেধাজ্ঞা জারী করায় তারা কুকুর নিধন করতে পারছেন না।

ইত্তেফাক/এএন