টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফজলুল হক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফজলুল হক ওই গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে কৃষক ফজলুল হক বিদ্যুৎচালিত সেচপাম্প দিয়ে বীজতলায় পানি দিতে যায়। সেচপাম্পটি বিদ্যুতায়িত হলে গুরুতর আহত হয়। পরে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
ইত্তেফাক/এএন
