রবিবার রাজধানীতে বিএনপির বিক্ষোভ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৬:২৭
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলকভাবে’ গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কাল রবিবার ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ ও প্রতিবাদ
সমাবেশ অনুষ্ঠিত হবে।
 
ঢাকা মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ সফল করতে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ জানানো হয়। 
 
বিক্ষোভ করেছে ছাত্রদল 
 
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় বিক্ষোভ করেন তারা। ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট, ইখতিয়ার কবির, কামাল, লিংকন, তরিকুল ইসলাম টিটু, হুমায়ুন কবির, রিপন, মাসুদ পারভেজ, আসাদুজ্জামান আসাদ, কাজী মোখতার, করিম সরকার, মিয়া রাসেল, গোলাম মোস্তফা, মেহেদী হাসান, স্বপন মন্ডল প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই