যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাজারের সোনালী ব্যাংক ভবনের সামনে বাংলাদেশ ছাত্রলীগ বেনাপোল পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের আহ্বায়ক রেজা উদ্দিন আশুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোলের পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এতে সঞ্চালনা করেন আকুল হোসাইন।
এতে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌল্লা সরদার অলোক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আহসান উল্লাহ মাস্টার, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি-আনোয়ার হোসেন আনু ও কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক কাওসার হক উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আকুল হুসাইন, আহসান হাবিব রানা, মুকুল হোসেন, রুমেল, আগুন ও শিমুল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মত্তিক্রমে-আসাদুজ্জামান টনিকে সভাপতি ও নুর ইসলামকে সম্পাদক করে এক বছর মেয়াদি ৫১সদস্যের পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক শ নেতা-কর্মী অনুষ্ঠানে যোগ দেন। সন্ধায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইত্তেফাক/এএসএমইউ
