শ্যামনগরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৭:১০
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নিখোঁজের সাতদিন পর এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। নিহত মনিরুজ্জামান (৩০) পশ্চিম মৌতলা গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।
 
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরে ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামের মুনছুর সরদারের বাড়ির পুকুর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
 
নিহতের ভাই আব্দুল মজিদ জানান, সাতদিন আগে মনিরুজ্জামান চালতেঘাটা বাজারে ডাক্তার জিয়াউরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এরপর থেকেই তিন নিখোঁজ ছিলেন।
 
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘যুবকের লাশ সাতক্ষীরায় মর্গে পাঠানো হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ