নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে নামের তালিকা দিবে জাতীয় পার্টি-জেপি। জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা যোগ্য ব্যক্তিদের নামের তালিকা দিবো সার্চ কমিটিকে। সার্চ কমিটির পক্ষ থেকে নাম চাওয়া সংক্রান্ত কোন চিঠি অথবা বার্তা পাওয়ার পর পার্টির প্রেসিডিয়ামের বৈঠক ডাকা হবে। সেখানে সিদ্ধান্তক্রমে নামের তালিকা প্রণয়ন করা হবে।
নাম দিবে ওয়ার্কার্স পার্টি
ওয়ার্কার্স পার্টির প্রধান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ইত্তেফাককে জানান, তারা নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটিকে নাম দেবে। তবে তার আগে দলের নেতাদের নিয়ে বৈঠক করবেন। বৈঠকে নাম চূড়ান্ত করা হবে।
ইত্তেফাক/এমআই
