নরসিংদীতে মাদক ব্যবসায়ীদের হাতে গুলিবিদ্ধ সুজনের মৃত্যু, মামলা

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ২০:১১
নরসিংদী সদর উপজেলায় মাদক ব্যবসায়ীদের হাতে গুলিবিদ্ধ সুজন চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
 
শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
জানা গেছে, ইয়াবা ব্যবসায় বাধা দেয়ার জেরে মঙ্গলবার রাতে সুজনকে নারী মাদক ব্যবসায়ী রেখা বেগমের নেতৃত্বে তার ছেলে এবং অনুগামী বন্ধুরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং গুলি করে। এতে সুজনের দুই পায়ের রগ ও হাতের আঙ্গুল কেটে যায়। এবং কলিজায় গুলিবিদ্ধ হন।
 
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘সুজন আহত হবার পর রেখা বেগমকে প্রধান আসামি করে তার ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।’
 
ইত্তেফাক/এএসএমইউ