দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: ভাঙ্গাভিটার হাট থেকে নৌকাবোঝাই করে বাঙ্গি নিয়ে যাচ্ছেন পাইকাররা। প্রতিবছর ভাঙ্গাভিটা এলাকায় বাঙ্গির ফলন বেশ ভাল হয়। ওই এলাকার প্রায় ২০০ হেক্টর জমিতে বাঙ্গির চাষ হয়ে থাকে। সেজন্যই ভাঙ্গাভিটা গ্রামটি এ অঞ্চলে বাঙ্গির গ্রাম নামে খ্যাত। কিন্তু যোগাযোগ ব্যবস্থা তেমন ভাল না হওয়ায় কৃষকরা দাম ভাল পাচ্ছেন না। এমনটাই অভিযোগ স্থানীয় কৃষকদের। রাজধানীর পার্শ্ববর্তী নবাবগঞ্জের ভাঙ্গাভিটা গ্রামের বাঙ্গির সুনাম রয়েছে দেশজুড়ে। স্বাদে-গন্ধে অতুলনীয় এই গ্রামের বাঙ্গি। শুধু এ ফলটিকে কেন্দ্র করে এ মৌসুমে ইছামতির পাড়ে ভাঙ্গাভিটায় সোমবার ছাড়াও প্রতিদিন সকাল-বিকাল দু’বেলা বসে বাঙ্গির হাট —শাহিনুর রহমান
