দিনাজপুরে ফেন্সিডিলসহ প্রাইভেটকার জব্দ

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৪:৩৫
 
দিনাজপুরে নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। রবিবার সকালে এগুলো জব্দ করা হয়।
 
নবাবগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সকালে উপজেলার হেলেঞ্চা সড়কে দুর্ঘটনার শিকার হওয়া একটি প্রাইভেটকারের কাছে যায় পুলিশ। কিন্তু সেখানে যাওয়ার আগেই গাড়ির চালক ও তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও  প্রাইভেটকারটি জব্দ করা হয়।
 
তিনি আরো জানান, প্রাইভেটকারটি হিলি থেকে ফেন্সিডিল নিয়ে ঢাকায় যাচ্ছিল।
 
 
ইত্তেফাক/এএসএস