দামুড়হুদায় প্রেমিক যুগলের বিষপান

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৪:৪২
 
চুয়াডাঙ্গা দামড়হুদার চারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও অষ্টম শ্রেণির এক ছাত্রী ভালবেসে বিয়ে করতে না পারায় স্থানীয় একটি বাগানে একই সঙ্গে বিষপান করেছে।
 
প্রেমের ইতি টানতে গেলেও মৃত্যু যন্ত্রণায় প্রেমিক যুগলের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। পরে উপজেলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পারিবারিক ভাবে জানা যায়, উপজেলার হেমায়েতপুর গ্রামের আ. মান্নানের ছেলে দিপু মিয়া (১৪) ও একই গ্রামের মনিরুল হকের কন্যা মুন্নি খাতুন (১৩) চারুলিয়া একই স্কুলে পড়াশোনা করত। এসময় তারা পরস্পরকে ভালবেসে ফেলে।
 
তাদের বিয়ের বয়স পূর্ণ না হওয়ায় পারিবারিক ও সামাজিক ভাবে বিয়েতে সম্মতি না দিলে মনের ঘৃণায় তারা একাজ করেছিল বলে জানিয়েছে। বিয়ে না দিলে প্রেমিক জুটি অাবারও বিষপান করবে বলে জানায়।
 
ইত্তেফাক/এসএস