গোপালগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৫:১৯
গোপালগঞ্জে ১১০পিচ ইয়াবাসহ মো. বুলবুল বিশ্বাস (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস।
 
রবিবার বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক শামীম হোসেন।
 
এ ব্যাপারে গোপালগঞ্জ থানায় ওই অফিসের পরিদর্শক মো. জাকিরুজ্জামান বাদী হয়ে মাদক আইনে মো. বুলবুল বিশ্বাসকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
 
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. জাকিরুজ্জামান জানান, বুলবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো। অভিযান চালিয়ে বাড়ি থেকে ১১০ পিচ ইয়াবাসহ বুলবুলকে গ্রেফতার করা হয়।
 
ইত্তেফাক/এসএস